ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে? বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়ে ৭৭ মিনিট কম খেলেছে স্পেন আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতারক দল: স্প্যানিশ সাংবাদিক কুয়েত প্রবাসীদের উচ্ছেদ আতঙ্ক: জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্দেশনা পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি

নিউইয়র্কে এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত মামদানির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্কে আসতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সেই সফরকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, আইনি সুযোগ থাকলে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগের মুখে থাকা বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার হওয়া উচিত এবং তাকে দ্য হেগের আদালতের মুখোমুখি করা প্রয়োজন।

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগের তত্ত্বাবধান সিটি প্রশাসনের অধীনে থাকলেও, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা মেয়রের আছে কি না, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

তবে বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে বলে জানান তিনি। ইতোমধ্যে সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে এবং নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কি না, সেটিই এখন খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে মামদানির এমন মন্তব্য প্রকাশের পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনের আগে এই ইস্যুতে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন নজর কূটনৈতিক মহলের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

নিউইয়র্কে এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত মামদানির

আপডেট সময় ১২:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬