ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে জানা গেল আবহাওয়া পরিস্থিতি, ম্যাচ কি পেছাবে?

মোজতবা খামেনি দেশে নেই বলে দাবি ইসরায়েলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। তিনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র। সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথের বরাতে এ তথ্য প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আর জনসমক্ষে আসেননি। তার নামে কেবল লিখিত বিবৃতি প্রকাশ করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

ইসরায়েলি সূত্রের দাবি, এসব বিবৃতি আসলে আইআরজিসির প্রধান আহমদ ওয়াহিদি ও বাহিনীর অন্য কর্মকর্তারা প্রস্তুত করছেন। একই সঙ্গে ইরানের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে বলেও তাদের দাবি। এমনকি এই বিভক্তি আইআরজিসির অস্তিত্বের জন্যও হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছে সূত্রটি।

তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’

মোজতবা খামেনি দেশে নেই বলে দাবি ইসরায়েলের

আপডেট সময় ০৪:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬