ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে ট্রাম্প বললেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’ স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চায় গাজাবাসী ‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু, বহু হতাহত মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান ‘জুলাই আন্দোলন ছিল দেশের যুবসমাজ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রাম’ জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে জামায়াতের উত্থান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি

ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে ১ লাখ ডলার ফি: রয়টার্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত পোস্ট অন্যদের আগেই দেখার সুযোগ দিতে ওয়াল স্ট্রিটের ট্রেডার ও বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছ থেকে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার নেওয়ার পরিকল্পনা করেছিল ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তিন বছরের চুক্তিতে মাসে ৬০ হাজার ডলারের একটি বিশেষ সাবস্ক্রিপশন প্যাকেজের প্রস্তাবও দিয়েছিল। পরে তারা ‘ট্রুথ এপিআই’ নামে একটি অর্থের বিনিময়ের ডেটা সেবা চালুর ঘোষণা দেয়। এই সেবার মাধ্যমে ব্যাংক ও ট্রেডিং প্রতিষ্ঠানগুলো ট্রুথ সোশ্যালের সবচেয়ে প্রভাবশালী অ্যাকাউন্টগুলোর পোস্ট সবার আগে দেখতে পারবে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের পোস্ট অনেক সময় আর্থিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। ফলে কয়েক মিলিসেকেন্ড আগেই তথ্য পাওয়া উচ্চগতির ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর জন্য বড় আর্থিক সুবিধা এনে দিতে পারে।

তবে এই পরিকল্পনা ঘিরে সমালোচনাও শুরু হয়েছে। ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ, এটি প্রেসিডেন্টের পদকে আর্থিকভাবে লাভজনক করার সুযোগ তৈরি করতে পারে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ট্রাম্প মিডিয়া।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ট্রফি নেইমারকে উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে ১ লাখ ডলার ফি: রয়টার্স

আপডেট সময় ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬