ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিশাল বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচি শহরে বৃহৎ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার মানুষ। এতে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা ইসরাইলের গাজায় প্রকাশ্যে চলমান গণহত্যা ও নিরীহ ফিলিস্তিনিদের হত্যা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া সম্প্রতি কাতারে ইসরাইলি হামলার নিন্দাও জানান তারা।

বক্তারা যুক্তরাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ভন্ড রাষ্ট্রে পরিণত হচ্ছে এবং কাতারে হামলার আগে তা জানত। তারা বলেন, এই হামলার বিরোধিতা করা উচিত ছিল।

ইসরাইলকে সন্ত্রাসী ও খুনি আখ্যা দিয়ে বক্তারা মানবতাবিরোধী হত্যাযজ্ঞ বন্ধের জন্য বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। মুসলিম বিশ্বকেও তারা এগিয়ে আসার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুই বছর ধরে চলতে থাকা এই সংঘাত মানব ইতিহাসে এক জঘন্য ঘটনার নজির হয়ে আছে।

গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়ে গেছে বহু ভবন, এবং প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিশাল বিক্ষোভ

আপডেট সময় ১১:৪৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫