ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে ‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প

গঙ্গাচড়ায় ছাত্রীকে বিয়ে না করে দুই বছর সহবাস, প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৮৩৫ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে (১৮) বিয়ে না করেই দুই বছর ধরে স্ত্রীর মতো সহবাসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের (৫৫) কে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ গ্রেপ্তার করে।

ওই ছাত্রী নিজে বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, বিদ্যালয়ে পড়ার সময় শিক্ষকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে কাদের তাকে বিয়ে করেন বলে দাবি করেন ছাত্রীটি, তবে বয়স কম থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি। এরপর থেকে শিক্ষক কাদের একাধিকবার তাকে ধর্ষণ করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

সম্প্রতি কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে কাদের তাকে জোর করে বাড়িতে আটকে রাখেন ও পরিবারের সদস্যদের হুমকি দেন।

গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানান, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

গঙ্গাচড়ায় ছাত্রীকে বিয়ে না করে দুই বছর সহবাস, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫