ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম

পাকিস্তান সামরিক একাডেমি থেকে বাংলাদেশি ক্যাডেট জান্নাতুল মাওয়ার গৌরবোজ্জ্বল অর্জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে মর্যাদাপূর্ণ কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া। অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তার হাতে পদক তুলে দেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির

শনিবার (১৮ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে অনুষ্ঠিত পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম পিএমএ লং কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স এবং ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের প্রশিক্ষণার্থীরা। জান্নাতুল মাওয়া অংশ নেন ২৬তম লেডি ক্যাডেট কোর্সে

এ প্যারেডে ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ ও নাইজেরিয়াসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের প্রশিক্ষণার্থীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন।

এর মধ্যে ১৫২তম পিএমএ লং কোর্সের একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আহমেদ মুজতবা আরিফ রাজা পান মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার, আর ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার জোহাইর হোসেন পান রাষ্ট্রপতির স্বর্ণপদক

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ

পাকিস্তান সামরিক একাডেমি থেকে বাংলাদেশি ক্যাডেট জান্নাতুল মাওয়ার গৌরবোজ্জ্বল অর্জন

আপডেট সময় ০৯:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫