ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে, বিমানবন্দরে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক দৃশ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। শনিবার রাত প্রায় নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ওমানের মাস্কাট থেকে কফিনবন্দী মরদেহগুলো নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাত সোয়া ৯টার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ আসার খবর পেয়ে বিমানবন্দরে নিহতদের স্বজনদের পাশাপাশি সন্দ্বীপ উপজেলার বিএনপি, জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন। এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য স্বজনদের হাতে একটি করে চেক তুলে দেওয়া হয়।

মরদেহ বুঝে পাওয়ার পর বিমানবন্দরে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরবর্তীতে পৃথক অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আট বাংলাদেশি। তাদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ও অপরজন রাউজান উপজেলার বাসিন্দা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে, বিমানবন্দরে স্বজনদের কান্নায় হৃদয়বিদারক দৃশ্য

আপডেট সময় ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫