ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: মিশরের প্রেসিডেন্ট ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া সেই অভিযুক্ত গ্রেপ্তার শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম: ট্রাম্প প্রেস ও মিডিয়া কমিটির নতুন নেতৃত্বে তাসনোভা মাহবুব সালাম

শ্রীবরদীতে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক কন্যার জন্ম, প্রশাসনের তৎপরতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন নারীর কোলে জন্ম নিয়েছে নবজাতক কন্যা শিশু। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় লংগরপাড়া উচ্চ বিদ্যালয় ভবনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এবং প্রায়ই বিদ্যালয় ভবনে রাত কাটাতেন। সেদিন সন্ধ্যায় নবজাতকের কান্না শুনে এলাকাবাসী সেখানে ছুটে গিয়ে দেখেন, নারীটি সদ্য সন্তান জন্ম দিয়েছেন। পরে তারা মা ও শিশুকে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক সেবা দেন। শিশুটি সুস্থ থাকলেও মা শারীরিকভাবে দুর্বল।

খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন ননী জানান, “আমরা সমাজিকভাবে মা ও শিশুর সেবার ব্যবস্থা করেছি। তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা জরুরি।”

শ্রীবরদী সমাজসেবা অফিসার মো. কামরুজ্জামান বলেন, “আমাদের প্রতিনিধি ঘটনাস্থলে গিয়েছে। মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. হাসিব-উল-আহসান জানান, মা ও নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ওই নারীর পরিচয় শনাক্তে প্রশাসনিক তৎপরতা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ

শ্রীবরদীতে মানসিক ভারসাম্যহীন নারীর কোলে নবজাতক কন্যার জন্ম, প্রশাসনের তৎপরতা

আপডেট সময় ০৯:৪১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫