সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ায় মায়ের বকাঝকার পর অভিমানে ইকরা তারাবী খান (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থানার শান্তিবাগ এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইকরা তৌহিদুর রহমান খানের মেয়ে এবং মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। এবারের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ-৩.৫ পান। ফলাফল আশানুরূপ না হওয়ায় মায়ের বকাঝকার পর অভিমানে বাথরুমের শাওয়ারের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহজাহানপুর থানাকে জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























