ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার লাল কার্ড দেখার পরও ট্রাম্পের হস্তক্ষেপে খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার! যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা

গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৭৫৯ বার পড়া হয়েছে

এবার গাজা যুদ্ধের নাম ‘দ্য ওয়ার অব রিডেম্পশান’ করার প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যার অর্থ দাঁড়ায় ‘মুক্তিযুদ্ধ’। রোববার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে ‘দ্য ওয়ার অব রিডেম্পশান’ বা ‘মুক্তিযুদ্ধ’ নাম রাখার এই আহ্বান জানান তিনি।

নেতানিয়াহু বলেন, আজ আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধের নাম পরিবর্তন করে ‘দ্য ওয়ার অব রিডেম্পশান’ নাম দেয়ার প্রস্তাব রেখেছি। ৭ অক্টোবরের ভয়াবহ বিপর্যয়ের পর আমরা দ্রুততার সাথে আবারও ঘুরে দাঁড়িয়েছি। প্রত্যুত্তরে শত্রুকে ভয়ংকর এক যুদ্ধ ফেরত দিয়েছি। এটি ছিল আমাদের জাতির জন্য একটি মুক্তিযুদ্ধ।

বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এ প্রস্তাবের কারণও জানান নেতানিয়াহু। বলেন, গাজায় যা কিছু হয়েছে তা ইসরায়েলি জাতির স্বাধীনতা যুদ্ধেরই বর্ধিত অংশ। নেতানিয়াহু আরও বলেন, হামাসের মারাত্মক আক্রমণ এবং পরবর্তীতে যুদ্ধের পর ইসরায়েলের এই নামকরণ ইসরায়েলের পুনরুদ্ধার এবং পুনরুত্থানেরই প্রতিফলন।

এছাড়া, সরকার শীঘ্রই সংঘাতে লড়াই করা সৈন্যদের বীরত্বসূচক সম্মাননা প্রদান করবে বলেও জানান তিনি। অপরদিকে, নেতানিয়াহুর এই ঘোষণা গাজায় গত দুই বছর ধরে চলা যুদ্ধ শেষ করার অভিপ্রায় বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব নেতানিয়াহুর

আপডেট সময় ০৬:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫