ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

আজহারীর না-এলে ঢাকার রাজনীতিতে নতুন সমীকরণ: ঢাকা-৫ এ জামায়াতের প্রার্থী নিয়ে পুনর্বিবেচনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৩২৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছিলেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। বুধবার তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান। ঘোষণার পরপরই আসনটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা।

তবে জামায়াতের শীর্ষ নেতৃত্ব জানায়, ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার লক্ষ্যে আজহারী নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দলীয় মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে, তরুণপ্রজন্মের মধ্যে তাঁর জনপ্রিয়তা ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করতে পারত।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-৫ আসনে নতুন প্রার্থী মনোনয়নের বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনা শুরু করছেন বলে জানা গেছে। ইতোমধ্যে এ আসনে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামায়াতের হয়ে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

আজহারীর না-এলে ঢাকার রাজনীতিতে নতুন সমীকরণ: ঢাকা-৫ এ জামায়াতের প্রার্থী নিয়ে পুনর্বিবেচনা

আপডেট সময় ০৭:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫