ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

নারীদের অগ্রগতিকে সঙ্গে নিয়েই কল্যাণ রাষ্ট্র গড়া সম্ভব: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “নারীদেরকে পেছনে রেখে আমরা এগিয়ে যেতে পারবো না। অগ্রগতির পথে মা-বোনদেরকে সঙ্গে নিয়েই যেতে হবে।”
বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসার আয়োজনে অনুষ্ঠিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও অন্যান্য নারী সাহাবিদের অংশগ্রহণের মাধ্যমেই রাসুলুল্লাহ (স.) সমাজ পরিবর্তন ও রাষ্ট্র পরিচালনার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও নারীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমরা যদি আমাদের মা-বোন-কন্যাদেরকে হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী হিসেবে গড়ে তুলতে পারি, তারা সমাজ ও রাষ্ট্রের প্রত্যেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, “আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি—ভেদাভেদহীন সমাজের। সবাইকে একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যেতে হবে। ইসলামি আদর্শের ভিত্তিতে আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, তা পূরণে নিবরাস মাদরাসা মাইলফলক হিসেবে কাজ করবে।”

মানুষের প্রতি সম্মান ও সহনশীলতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমি যদি অন্যকে সম্মান না করি, তার কাছ থেকেও সম্মান আশা করা যায় না। আমি যদি ঢিল ছুঁড়ি, পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।”

এসময় তিনি গীবত, পরনিন্দা ও পরচর্চা পরিহারের আহ্বান জানান এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র ভেদাভেদ ভুলে কালেমা তাইয়্যেবার পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবরাস মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ যাবেরী আল-মাদানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খুল কুররা হাফেয ক্বারী আব্দুল হক এবং নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা নিবরাস মাদরাসার হাফেযুল কুরআন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

নারীদের অগ্রগতিকে সঙ্গে নিয়েই কল্যাণ রাষ্ট্র গড়া সম্ভব: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আপডেট সময় ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫