ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর, এলাকায় উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইটি বেসরকারি ক্লিনিক, একটি ট্রাক অফিসসহ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। বুধবার বিকেলে উপজেলার আনারস চত্বর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন বাতিলের দাবিতে বঞ্চিত নেতা মোহাম্মদ আলীর সমর্থকরা পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করতে যান। বিক্ষোভকারীরা আনারস চত্বরের দিকে এগিয়ে গেলে স্বপন ফকিরের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিক্ষুব্ধরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে স্থানীয়দের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।

মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, এক পক্ষের সমাবেশে অন্য পক্ষ প্রবেশ করায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইটি বেসরকারি ক্লিনিক ও একটি ট্রাক অফিস ভাঙচুর হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর, এলাকায় উত্তেজনা

আপডেট সময় ১০:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫