ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

আগামীকাল নতুন পে-স্কেলের সুপারিশ জমা দেবে কমিশন: অর্থ উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

এবার নতুন পে-স্কেলের সুপারিশ জমা দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, আগামীকাল বুধবার বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে স্কেলের সুপারিশ জমা দেবে পে কমিশন। কমিশনের প্রধান জাকির আহমেদ খান কমিশনের সব সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেবেন।

আজ বুধবার (২০ জানুয়ারি) সচিবালয়ে দুপুরে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রতিবেদনে জমার সময় তিনি নিজেও উপস্থিত থাকবেন। আরও জানতে চাইলে অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এর কোনো কিছু নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন, এমন সুপারিশ প্রতিবেদনে থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। এছাড়া পে-স্কেলের সুপারিশের ক্ষেত্রে জিনিসপত্রের দাম এবং বাস্তবতা বিবেচনা রাখা হয়েছে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ।

অর্থ মন্ত্রণালয়ের আগের পরিকল্পনা ছিল, বেতন কমিশন তার প্রতিবেদন জমা দেবে অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তবে এই পরিকল্পনা বদলে গেছে। প্রতিবেদন এখন সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেবে বেতন কমিশন। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়ার পর প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

আগামীকাল নতুন পে-স্কেলের সুপারিশ জমা দেবে কমিশন: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৩:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬