ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

স্পেনের জয় উদযাপনে আগুনে দগ্ধ ৪ যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় উদযাপন করতে গিয়ে রাজধানীর মিরপুরে আতশবাজির আগুনে দগ্ধ হয়েছেন চার যুবক। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পল্লবী থানার সিটি ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. সাকিব (২১), রিফাত (২০), সজীব (২২) ও তাহসিন (২২)। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা আতশবাজি ফোটিয়ে স্পেনের জয় উদযাপন করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে আগুনে চারজন দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তাহসিন, সজীব ও রিফাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সাকিব এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, ঘটনাটি ঘটে মিরপুরের সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানোর সময়। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানা গেছে, সাকিব মিরপুরের একটি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাসা মিরপুর-১২ নম্বর এলাকায়। অন্য তিন যুবকের বাসাও একই এলাকায়।

উল্লাসের মুহূর্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আতশবাজি ব্যবহারে সতর্কতার প্রয়োজনীয়তা আবারও সামনে এনে দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

স্পেনের জয় উদযাপনে আগুনে দগ্ধ ৪ যুবক

আপডেট সময় ০৫:১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬