ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সোমেশ্বরীর পানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতোমধ্যে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নতুন করে উদ্বেগ বাড়ছে নদীতীরবর্তী এলাকায়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ১৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।

বাপাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমার ছাতক ও সোমেশ্বরীর কলমাকান্দা পয়েন্টে পানি নতুন করে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে সুরমা নদীর সুনামগঞ্জ, কুশিয়ারার শেরপুর, দুধকুমার নদীর পাটেশ্বরী এবং তিস্তার ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সোমেশ্বরীর পানি

আপডেট সময় ০২:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬