ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

২০ দিনে চীনে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি করেছে ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মাত্র ২০ দিনের সুযোগেই চীনের কাছে প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার মূল্যের অপরিশোধিত তেল বিক্রি করেছে ইরান। এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর গত ১৭ জুন ইরানের তেল রপ্তানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র। সেই সুযোগে ইরান মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় রুট ব্যবহার করে প্রায় ২০টি ট্যাংকারে চীনের বিভিন্ন বন্দরে তেল পাঠায়। ১৭ থেকে ৩০ জুনের মধ্যে দেশটি প্রায় ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬০০ কোটি ডলার

যুক্তরাষ্ট্র প্রথম ১৯৭৯ সালে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর বিভিন্ন সময়ে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়। তবে এসব বাধা সত্ত্বেও চীন এখনো ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই যায় চীনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার সময় ইরানি ট্যাংকারগুলো সাধারণত দক্ষিণ চীন সাগরের ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস (ইওপিএল) এলাকায় অবস্থান করে। সেখানে জাহাজ-থেকে-জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে চীনের কাছে সরবরাহ করা হয়।

তবে ৭ জুলাই যুক্তরাষ্ট্র আবারও ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে এবং দেশটির বন্দরগুলোর ওপর নতুন অবরোধ আরোপ করে। এতে ইরানের সমুদ্রপথে তেল রপ্তানি কার্যক্রম আবারও বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

২০ দিনে চীনে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি করেছে ইরান

আপডেট সময় ১০:২০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬