ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

ইরানের শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, আমরা ভেনেজুয়েলা নই: আরাগচি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  সেইসঙ্গে তেহরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের ধারণা ভুল ছিল বলেও জানান তিনি।  তুরস্কের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি।  তিনি বলেন, ‘ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায়নি।  আমরা ভেনেজুয়েলা নই।

তার দাবি, ইসরাইল ভেবেছিল স্বল্প সময়ের হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আরাগচি অভিযোগ করে বলেন, ইরানের ভেতর থেকে তথ্য ফাঁস হওয়ার কারণেই ইসরাইলি হামলা চালানো সম্ভব হয়েছে। 

তিনি বলেন, এসব হামলার পেছনে নিরাপত্তাজনিত দুর্বলতা থাকতে পারে, যা এখনো পুরোপুরি দূর হয়নি। তিনি আরও দাবি করেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানতেন যে আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিদিন সকালে তার কার্যালয়ে উপস্থিত থাকেন।  আরাগচি বলেন, দেশটির সর্বোচ্চ নেতার ওপর হামলা হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন নিয়ে করা হয়েছে।  তিনি বলেন, ‘কূটনৈতিক প্রচেষ্টা যাচাই করতেই ইরান আলোচনায় অংশ নিয়েছিল এবং পুনরায় আলোচনা শুরু করা হবে কি না, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ইরানের শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, আমরা ভেনেজুয়েলা নই: আরাগচি

আপডেট সময় ১২:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬