ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল থেকেই নয়াদিল্লির যন্তর মন্তরে জড়ো হতে থাকেন হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে আয়োজিত এই কর্মসূচি থেকে তারা পার্লামেন্টের দিকে পদযাত্রা শুরু করলে পথে বসানো একাধিক নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তার স্বার্থে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়।

এর আগে রোববার দিল্লি পুলিশ পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করে। পুলিশ জানিয়ে দেয়, অনুমোদিত যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও মিছিল বা সমাবেশ করা যাবে না।

এদিকে উত্তেজনার মধ্যেই সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, কোনো উসকানিতে না পড়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া এই আন্দোলন ভারতের শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর দেশটির রাজনৈতিক মহলের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

আপডেট সময় ০৪:০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬