ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ খামেনির শোকযাত্রায় দেখা মিলল নিহত আহমাদিনেজাদের আজ মিশরকে হারালে আর্জেন্টিনার সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড বা কলম্বিয়া যুদ্ধবিমান তৈরিতে একজোট হচ্ছে পাকিস্তান-তুরস্ক ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলো যে ছয় দেশ এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক ঐতিহাসিক মাইলফলকে বাংলাদেশ, স্টারলিংককে ট্রানজিট হাবের অনুমোদন এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান

বিদেশে থাকা সাবেক মেয়রের বিরুদ্ধে থানা ভাঙচুরের মামলা দিলো পুলিশ!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় থানা ভাঙচুরের ঘটনায় সাবেক মেয়র আবু ফয়েজ মো. রেজা ও আরও অন্তত ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে ভাঙ্গা পুলিশ। মামলাটি বৃহস্পতিবার রাতেই ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আজাদুজ্জামান দায়ের করেন। মামলা অনুযায়ী, সাবেক মেয়র বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এ মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। যুবলীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠজনরা। এছাড়াও মামলার ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে।

ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি পুলিশের। স্থানীয় জনতা ফরিদপুর-৪ আসনের ইউনিয়ন পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। পরে ৯ থেকে ১১ সেপ্টেম্বর এবং ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় অবরোধ ও তৃতীয় দফা আন্দোলন চলে, যা সহিংস হয়ে ওঠে।

ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সাবেক মেয়রের বিদেশে অবস্থান বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া আন্দোলনকারীদের আশ্বাসে জেলা প্রশাসকের মাধ্যমে আগামী রবিবার পর্যন্ত শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা জানান, ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে সহিংস ঘটনার বিষয়েও মামলা করার প্রস্তুতি চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশে থাকা সাবেক মেয়রের বিরুদ্ধে থানা ভাঙচুরের মামলা দিলো পুলিশ!

আপডেট সময় ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫