ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক “আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে” “ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল “ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবি ছাত্রদলের এবার জাবির প্রশাসনিক ভবনে তালা একদল শিক্ষার্থীর

এনসিপি হারিয়ে যায়নি বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

এবার জুলাই পদযাত্রার পর এবার দেশের প্রতিটি উপজেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, অক্টোবরেই দেশের প্রতিটি জেলা- উপজেলায় আহ্বায়ক কমিটি হবে এনসিপির। উঠান বৈঠক নামের কর্মসূচির মধ্যদিয়ে তারা এনসিপির ২৪ দফা ইশতেহার উপজেলা পর্যায়ে মানুষের দুয়ারে পৌঁছে দেবেন।

তিনি বলেন, এনসিপির খুব শিগগিরই নিবন্ধিত দল হচ্ছে এবং প্রতীক হিসেবে শাপলাই পাচ্ছে। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা জানান।

এনসিপির আহ্বায়ক বলেন, এনসিপি হারিয়ে যায়নি বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা নিবন্ধন পেতে যাচ্ছি উল্লেখ করে তিনি বলেন, শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে কোনো যথাযথ যুক্তি নির্বাচন কমিশন দিতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাবো।

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই। নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষে পিআর চায় জাতীয় নাগরিক পার্টি। তাই জামায়াতে ইসলামীসহ যে কয়টি দল যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে আমরা নেই।

এছাড়াও বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই মুহূর্তে জোট নয়, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে বলেও জানান তিনি। এসময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জোট ও গণপরিষদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আমাদের বলেছেন, আওয়ামী দোসররা এখনও ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

এনসিপি হারিয়ে যায়নি বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে: নাহিদ

আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫