ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া খামেনির শাহাদাতের পেছনে যারা জড়িত তাদের ছাড় নয়: ইরানের সেনাপ্রধান নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার? গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি ব্রাজিল ম্যাচের আগে হঠাৎ অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের হামলা, চাঁদাবাজি, মারধরের ঘটনায় জাহাজভাঙ্গা শিল্পে তোলপাড়, পুলিশ নির্বিকার: হতাশ শিল্প মালিকরা ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় সরকারি ১৫ সৈন্য নিহত ব্রাজিলে খেলার অফার পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

পুতিন তোমাকে ধ্বংস করে দেবে: জেলেনস্কিকে সতর্ক করলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নিতে বলেছেন ডনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন মতে, জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার ‘চিৎকার-চেঁচামেচিতে’ পরিণত হয়েছিল, যেখানে ট্রাম্প সতর্ক করেন যে, আপস করতে অস্বীকৃতি জানালে ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে রাশিয়া।

প্রতিবেদন অনুসারে, আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে ‘সমর্পণ’ করার জন্য চাপ দিয়েছেন। ইউরোপীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে ‘যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযান’ বলে বর্ণনা করেছেন।

ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন, তিনি ‘যুদ্ধে হেরে যাচ্ছেন’ এবং ‘পুতিন যদি চায়, তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে’। বৈঠকের এক পর্যায়ে, বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখের বলেও অভিযোগ করা হয়েছে। চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই রেড লাইন, আমি জানিও না এটি কোথায়। আমি কখনও সেখানে যাইনি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিলো চীন ও রাশিয়া

পুতিন তোমাকে ধ্বংস করে দেবে: জেলেনস্কিকে সতর্ক করলেন ট্রাম্প

আপডেট সময় ০৩:৫০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫