ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন এডভোকেট সাইফুল ইসলাম সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৭৭৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি আসন কুমিল্লা–৪ (দেবিদ্বার) থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এডভোকেট সাইফুল ইসলাম সরকার।

বুধবার বিকেলে তিনি অনলাইনে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে গত ১৩ নভেম্বর একই আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

দেবিদ্বার পৌর সদরের মাস্টার প্লাজার মরহুম আবদুল মান্নান মাস্টারের ছেলে সাইফুল ইসলাম সরকার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। বর্তমানে তিনি ঢাকা ও কুমিল্লা জজকোটে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালের দেবিদ্বার পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এডভোকেট সাইফুল ইসলাম সরকার বলেন, এনসিপি হলো জুলাই যোদ্ধাদের দল—যাদের নেতৃত্বে দেশে পরিবর্তনের সূচনা হয়েছে। দলের কার্যক্রম তার কাছে অনুপ্রেরণাদায়ক মনে হওয়ায় তিনি এনসিপির সঙ্গে কাজ করতে আগ্রহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জানিয়ে তিনি আরও বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা

কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম নিলেন এডভোকেট সাইফুল ইসলাম সরকার

আপডেট সময় ০৭:৩২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫