ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত ঘুষ গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেক্সিকোস্থ রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বৃহস্পতিবার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি ইংরেজিতে মন্তব্য করে শুভেচ্ছা জানান। সেই বার্তার অনুবাদে তিনি লেখেন— “শুভ জন্মদিন। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আপনার দৃষ্টিভঙ্গি, সাহস ও প্রজ্ঞা যেনো অব্যাহত আশীর্বাদ হিসেবে থাকে।”

বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার, গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতি বিষয়ে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত মুশফিকুল ফজল আনসারী অতীতে বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করলেও রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তার অবস্থান ও বক্তব্য বহুবার আলোচিত হয়েছে।

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমানের জন্মদিন এবার পালিত হচ্ছে তুলনামূলকভাবে শান্ত ও সংযত পরিবেশে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয়ভাবে কোনো আনুষ্ঠানিক আয়োজন না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। নেতাকর্মীদের কেক কাটা, পোস্টার-ব্যানার বা উৎসবমুখর কর্মসূচি থেকে বিরত থেকে দোয়া, মানবিক সহায়তা এবং নীরব শুভেচ্ছার মাধ্যমে দিনটি পালন করার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের ভেতরে–বাইরে শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়লেও এ বছর জন্মদিনঘিরে সাধারণত দেখা যাওয়া আনুষ্ঠানিকতা নেই। রাজনৈতিক সংবেদনশীলতার কারণে পুরো আয়োজনেই সতর্কতা ও সংযম বজায় রাখা হয়েছে বলে জানায় দলীয় সূত্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে ঢাকার সড়কে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ

তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মেক্সিকোস্থ রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

আপডেট সময় ১১:৫৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫