ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

ক্ষুধায় ৩২৬ মৃত্যু, গাজায় আরও বহুগুণ প্রাণহানির ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

এবার গাজা উপত্যকায় গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত অনাহারে কমপক্ষে ৩২৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে অঞ্চলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।

বুধবার (২১ মে) সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, জাতিসংঘ আরও জানিয়েছে ইসরায়েল সীমিত মানবিক সহায়তা পুনরায় শুরু করার অনুমতি দেয়ার একদিন পর গাজায় কোনও সাহায্য বিতরণ করা হয়নি।

এদিকে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। ইইউ জানিয়েছে যে তারা গাজার “বিপর্যয়কর” পরিস্থিতি নিয়ে ইসরায়েলের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী একটি চুক্তি পর্যালোচনা করবে।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান টম ফ্লেচার সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ অঞ্চলে প্রায় তিন মাস ধরে ইসরায়েলি অবরোধের কারণে হাজার হাজার শিশু আসন্ন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে, যা ছড়িয়ে দিয়েছে দুর্ভিক্ষ।

২ মার্চ থেকে ইসরায়েল সমস্ত খাদ্য, ওষুধ এবং অন্যান্য জীবন রক্ষাকারী সাহায্য গাজায় প্রবেশে বাধা দিয়েছে। সোমবার থেকে প্রথমবারের মতো অল্প পরিমাণে সাহায্য প্রবেশের অনুমতি দেয়া হলেও তা তাৎক্ষণিকভাবে বিতরণ করা হয়নি।

মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় মানবিক ফোরামে ভাষণ দিতে গিয়ে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেন, গাজায় যে ভয়াবহতা দেখা দিয়েছে তা বর্ণনা করার জন্য শব্দ ফুরিয়ে গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

ক্ষুধায় ৩২৬ মৃত্যু, গাজায় আরও বহুগুণ প্রাণহানির ভয়াবহ তথ্য দিলো জাতিসংঘ

আপডেট সময় ১১:৫৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫