ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে দাঁড়াল চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

এবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন ‘জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষায় পাকিস্তানের প্রতি চীনের সমর্থন আছে। মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

এদিকে অধিকৃত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারতের সাথে চার দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাতের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন, চীন দুই দেশের ‘সংলাপের মাধ্যমে মতপার্থক্য মোকাবেলার’ উদ্যোগকে স্বাগত জানায়।’

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং পাকিস্তানকে ‘আয়রনক্লাড ফ্রেন্ড’ বলে অভিহিত করেছেন। দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। একইভাবে, ইসহাক দার পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানানোর জন্য চীনের প্রশংসা করেন।

বৈঠকে, ‘উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি, পাকিস্তান-চীন বন্ধুত্বের ভবিষ্যৎ গতিপথ এবং সিপিইসি (চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর) ২.০ নিয়ে মতবিনিময় করে।

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ‘পাকিস্তান ও চীনের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং গাঢ় বন্ধুত্বের প্রশংসা করে, উভয় নেতা পারস্পরিক স্বার্থের সকল বিষয়ে একমত হওয়ার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আঞ্চলিক শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

‘সার্বভৌমত্ব’ রক্ষায় পাকিস্তানের পাশে দাঁড়াল চীন

আপডেট সময় ১২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫