ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক শিশুর অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ স্বাক্ষর করলেন স্কালোনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের এবার ইরানে স্থলসেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের, ভয়ংকর পরিকল্পনা ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের দুই নেতার হাতাহাতি ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি কৃষক সেজে ফসলি মাঠ থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ধরল পুলিশ সাবেক রাষ্ট্রপতির ফৌজদারী অপরাধের বিচার সম্ভব, সংবিধানের ৫১ অনুচ্ছেদে কোন বাধা নেই: শিশির মনির

জাপানে মুসলিম পর্যটকদের জন্য শপিংমলে নামাজ কক্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

এবার জাপানে দিন দিন বাড়ছে মুসলিম পর্যটকদের সংখ্যা। মুসলিম পর্যকটদের স্বাগত জানাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দেশটি। পর্যটকদের ধর্মীয় চাহিদার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর, বিমানবন্দর ও পর্যটনকেন্দ্রগুলোতে মুসলিম পর্যটকদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নামাজের আলাদা কক্ষ। গত এক দশকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কের মতো দেশে থেকে জাপান ভ্রমণে গেছেন দ্বিগুণেরও বেশি মুসলিম পর্যটক  জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই এসব দেশ থেকে ৮ লাখ ৭০ হাজারের বেশি পর্যটক গেছেন জাপানে। এর পেছনে কাজ করেছে মুসলিমপ্রধান দেশগুলোতে জাপানের মার্কেটিং, ইয়েনের দরপতন আর বাড়তি সরাসরি ফ্লাইট।

এই প্রবণতা জাপানের খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ভাবাচ্ছে। হালাল খাবারের পাশাপাশি নামাজের ব্যবস্থা এখন মুসলিম পর্যটক টানার বড় উপাদান হয়ে উঠেছে। টোকিওর অভিজাত শপিংডিস্ট্রিক্ট গিনজারমাতসুয়া গিনজাডিপার্টমেন্টাল স্টোরে নামাজের কক্ষ চালু করা হয়েছে, যেখানে নামাজ আদায়ের জন্য জায়নামাজ ও অজু করার জায়গা রয়েছে। জনপ্রিয় শিবুয়া পারকো শপিং সেন্টারও মুসলিম ক্রেতাদের জন্য নামাজের জায়গা চালু করেছে। জাপানের বৃহত্তম শপিংমল অপারেটরএইয়ন মলইতিমধ্যে চিবা, কানাগাওয়া, আইচি, হিরোশিমা ও ওকিনাওয়াসহ সাতটি মলে নামাজ কক্ষ স্থাপন করেছে। ভবিষ্যতে তা আরও বৃদ্ধির ভাবনা রয়েছে।

শুধু শপিংমল নয়, বিমানবন্দরগুলোও এখন মুসলিম যাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা করছে। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে নামাজের কক্ষ বাড়ানো হয়েছে; হানেদা বিমানবন্দরের ডিপার্চার লবিতেও নামাজের জায়গা রাখা হয়েছে। এতে দীর্ঘ ট্রানজিট বা ভোরের ফ্লাইটে যাত্রীদের জন্য সুবিধা হচ্ছে। শহরের বাইরে পর্যটনকেন্দ্রগুলোও পিছিয়ে নেই। কিয়োটো টাওয়ার, চিবা ও ওসাকার প্রিমিয়াম আউটলেটেও এখন নামাজের ব্যবস্থা আছে। এতে মুসলিম পর্যটকেরা সহজেই ইবাদত করতে পারছেন।

এ ছাড়া প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জাপানে অবস্থানরত মুসলিম পর্যটকরা সহজেই নামাজের সময়, কিবলা দিক আর নিকটস্থ নামাজের জায়গার তথ্য পেয়ে যাচ্ছেন। জাপানের এই উদ্যোগ দেশটিতে মুসলিম পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির পাশাপাশি দেশটির পর্যটন খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক করছে। হালাল খাবার, নামাজের কক্ষ ও প্রযুক্তির সমন্বয়ে জাপান এখন দ্রুতই মুসলিমবান্ধব ভ্রমণগন্তব্য হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। সূত্র : দ্য হালাল টাইমস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

জাপানে মুসলিম পর্যটকদের জন্য শপিংমলে নামাজ কক্ষ

আপডেট সময় ১২:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬