ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের

কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

এবার কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হ্যাঙ্গারসহ বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি। আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা করা হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, আলি আলসালেম বিমানঘাঁটির একটি এমকিউ৯ ড্রোন হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে অথবা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরজিসি পরে দ্বিতীয় একটি বিবৃতি দিয়ে কুয়েতে যুক্তরাষ্ট্রের আরও সামরিক স্থাপনায় হামলার দাবি করে। তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আহমেদ আলজাবের ঘাঁটিতে আগাম সতর্কীকরণ রাডার, একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, একটি এফপিএস১১৭ রাডার, একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি জানায়, পরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে এ অঞ্চলের রাডার নজরদারি দুর্বল করতেই এ অভিযান চালানো হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীও দাবি করেছে, তারাকামিকাজে ড্রোনব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও দিকনির্ণয়কারী অ্যান্টেনা, ক্যাম্প আলআদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আলজাবের ঘাঁটির সেনা সদস্যদের আবাসন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনীর অপতৎপরতার কারণে এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এ অঞ্চলে নিরাপত্তা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।আহমেদ আলজাবের ঘাঁটি ও আলি আলসালেম বিমানঘাঁটিতে হামলার কথা জানিয়ে আইআরজিসির বিবৃতি প্রকাশের পরপরই ইরানের সেনাবাহিনী এ নতুন বিবৃতি দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি

আপডেট সময় ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬