ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মসজিদের ইমাম-খাদেমের বদলে সাম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন পরিকল্পনা মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ হাসপাতাল থেকে ফের কারা/গারে ইমরান খান রাষ্ট্রপতি বাবার হাতে ফুল, মেয়ের মুখে কৃতজ্ঞতা মাছের বাজারে আগুন, হাত দেওয়া যাচ্ছে না মুরগি-ডিমেও রাষ্ট্রপতির পুরোনো পোস্টের স্ক্রিনশট দিয়ে জুমা লিখলেন, ‘ওয়াদা পূরণ করুন’ ‘আপনিই আমার সব’, ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর চিঠি ঘিরে প্রেমের গুঞ্জন

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

অভিনন্দনবার্তায় জারদারি বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে।

জারদারি বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

অভিনন্দনবার্তার শেষ দিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব সফলভাবে পালনের কামনা করেন আসিফ আলি জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

আপডেট সময় ১২:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬