ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলের ২১ আগস্ট গ্রেনেড হামলার ২২ বছর আজ চুরির শাস্তি হিসেবে পড়তে হবে ২০০ রাকাত নফল নামাজ কোনো পরাশক্তি ইরান-ইরাকের ভাগ্য নির্ধারণ করবে না: গালিবাফ সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি শপথের আগে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মসজিদের ইমাম-খাদেমের বদলে সাম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুরস্কের সামরিক উপস্থিতি বাড়ানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১৯ আগস্ট) তিনি বলেন, দক্ষিণ সিরিয়ায় তুর্কি সামরিক শক্তির অবস্থান জোরদার করা হলে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করবে।

নেতানিয়াহু বলেন, দক্ষিণ সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি শক্তিশালী হওয়া ইসরায়েল কোনোভাবেই বরদাশত করবে না। এ বিষয়ে তেল আবিবের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে মঙ্গলবার ইসরায়েলি হামলার পর নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এলো। এর আগে ইসরায়েল সতর্ক করে বলেছিল, ওই এলাকায় তুর্কি সেনা মোতায়েন করা হলে তা দুই পক্ষের মধ্যে সম্মত নিরাপত্তাব্যবস্থার লঙ্ঘন হবে।

তবে ইসরায়েলের এই আশঙ্কা নাকচ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি জানিয়েছেন, আবু আল-দুহুর বিমানঘাঁটিতে তুরস্কের সামরিক ঘাঁটি তৈরির কোনো পরিকল্পনা নেই।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, বিমানঘাঁটিটি মূলত সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের জন্যই পুনর্নির্মাণ করা হচ্ছে।

ফলে সিরিয়ার দক্ষিণাঞ্চলে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে আঙ্কারা, দামেস্ক ও তেল আবিবের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় বড় বাধা চীন-রাশিয়া

সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে নেতানিয়াহুর হুঁশিয়ারি

আপডেট সময় ০১:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬