ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামিয়ে ৭টি নোবেল পুরস্কার চান ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

এবার আবারো নোবেল পুরষ্কারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলতি বছরের শুরুতে ভারত-পাকিস্তানসহ ‘সাতটি যুদ্ধের অবসান’ ঘটানোর জন্য তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে আমাদের প্রতি এমন সম্মান দেখানো হচ্ছে, যা আগে কখনো হয়নি।’

‘আমরা শান্তি চুক্তি তৈরি করছি, যুদ্ধ বন্ধ করছি। আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও।’ তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের কথা ভাবুন। জানেন আমি কীভাবে তাদের যুদ্ধ থামালাম—বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি উভয় নেতার প্রতিই গভীর শ্রদ্ধা রাখি। আপনারা এসব যুদ্ধ দেখুন, যেগুলো আমরা থামিয়েছি।‘

‘একবার ভেবে দেখুন—ভারত-পাকিস্তান; থাইল্যান্ড-কম্বোডিয়া; আর্মেনিয়া-আজারবাইজান; কসোভো-সার্বিয়া; ইসরাইল- ইরান; মিশর-ইথিওপিয়া; রুয়ান্ডা-কঙ্গো, আমরা সবগুলো থামিয়েছি। এর ৬০ শতাংশই থেমেছে বাণিজ্যের কারণে।’ তিনি আরও বলেন, ‘ভারতের ক্ষেত্রে যেমন বলেছিলাম—‘‘দেখো, যদি তোমরা লড়াই করো, তবে কোনো বাণিজ্য হবে না, আর তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে।’’ তারা থেমে গিয়েছিল।’

ট্রাম্প বলেন, ‘আমাকে বলা হয়েছিল যদি আমি রাশিয়া-ইউক্রেন সংঘাত থামাতে পারি, তাহলে আমি শান্তিতে নোবেল পুরস্কার পাবো। আমি বললাম, ‘‘তাহলে বাকি সাতটির কী হবে? প্রতিটির জন্য তো আমার একটি করে নোবেল পাওয়া উচিত’’। তারা বলল, ‘‘কিন্তু যদি আপনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন, স্যার; তাহলে আপনি নোবেল পাবেন’’। আমি বললাম, ‘‘আমি সাতটি যুদ্ধ থামিয়েছি। ওটা একটাই যুদ্ধ, যদিও বড় একটি’’।’

তিনি জানান, রাশিয়া ইউক্রেন সংঘাত সমাধান সহজ হবে ভেবেছিলেন, কারণ তার সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভালো সম্পর্ক আছে তবে তিনি হতাশ। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, ‘তার (পুতিন) প্রতি আমি হতাশ, কিন্তু সম্পর্ক আছে। আমি ভেবেছিলাম এটিই সবচেয়ে সহজ হবে। তবে যেভাবেই হোক এটি সমাধান করা হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

ভারত-পাকিস্তানসহ সাত যুদ্ধ থামিয়ে ৭টি নোবেল পুরস্কার চান ট্রাম্প

আপডেট সময় ০২:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫