ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান আর্জেন্টিনা-মিশর ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপার কম্পিউটার বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ রোনালদোকে দেখতে ৮৩৫০ মাইল পাড়ি দিলেন দুই বাংলাদেশি আমার আগে পর্তুগাল কোনো শিরোপাই জেতেনি: বিদায়ের পর রোনালদো মায়ের শ্লীলতাহানির ক্ষোভে তার চার ছেলে রুবেলকে হত্যা করেছে: পিবিআই পর্তুগাল-স্পেন মহারণে কে হাসবে শেষ হাসি? এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের ম্যারাডোনোর সেই আজতেকা স্টেডিয়ামে এবার বেলিংহ্যামের ‘ফুট অব গড’

পাক-ভারত ম্যাচের আগে সীমান্তে সংঘাতে জড়াল দুই দেশের সেনারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

আজ ২১ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ভারতের। এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচের আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কুপারার নাওগাম সেক্টরে ভারতের ও পাকিস্তানের সৈন্যরা জড়িয়ে পড়েছে গোলাগুলিতে।

এই ঘটনাটি প্রায় এক ঘণ্টা ধরে চলেছে। যদিও তা খণ্ড-খণ্ড গুলি বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। দুই দেশের সেনারা এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াটুডে জানায়, গোলাগুলি শুরু হয় সন্ধ্যা ৬:১৫টার দিকে। তা পরপর কিছুক্ষণ ধরে থেমে থেমে চলেছে এবং পরে তা পুরোপুরি থেমে যায়। তবে এই গোলাগুলিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না ভারত। একটি সূত্র ইন্ডিয়াটুডেকে বলেছে, ‘নিয়ন্ত্রণরেখা বরাবর দুই পক্ষ থেকে ছোটখাট একটা গোলাগুলি হয়েছে। তবে এটা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে না।’

এই ঘটনায় বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এলাকাটি সেনার নজরদারিতে রয়েছে। এর আগে মে মাসে ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল। তখন দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। চারদিনের ওই সংঘাত পরে দ্রুত যুদ্ধবিরতিতে পরিণত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান

পাক-ভারত ম্যাচের আগে সীমান্তে সংঘাতে জড়াল দুই দেশের সেনারা

আপডেট সময় ০৩:০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫