ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের ‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি এবার ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে বাংলাদেশ, একাদশে বাড়ছে স্পিন নির্ভরতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

দাপুটে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই মিরপুরের চিরচেনা স্লো লো টার্নিং পিচে স্পিনারদের দাপট দেখা গেছে। সিরিজজুড়েই এমন উইকেট থাকার সম্ভাবনা থাকায় আজ দ্বিতীয় ওয়ানডেতে উইকেটের ফায়দা লুটে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় মাঠে গড়াবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে জয়ের ফলে আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আর ৩-০ ব্যবধানে জিতলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে ৯ম স্থানে যাবে দলটি—যা বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথে বড় সহায়ক হবে।

প্রথম ওয়ানডেতে ২০ উইকেটের ১১টিই এসেছে স্পিনারদের হাতে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বাংলাদেশের স্পিনাররা ১০ উইকেটের ৮টিই তুলে নিয়েছেন। তাই আজ একাদশে পেসারের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম ম্যাচে পেসারদের থেকে মাত্র ৭ ওভার করিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তাসকিন আহমেদের থাকার সম্ভাবনা খুব কম, তার জায়গায় দলে ফিরতে পারেন স্পিনার নাসুম আহমেদ। তবে মিরপুরে দারুণ রেকর্ড থাকায় টিকে যেতে পারেন মোস্তাফিজুর রহমান—আজ হয়তো একমাত্র পেসার তিনিই।

ব্যাটিংয়ে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও ওপেনিং জুটিতে পরিবর্তনের সম্ভাবনা নেই। পরিবর্তন আসতে পারে শুধু এক জায়গায়, বোলিং বিভাগে।

সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে বাংলাদেশ, একাদশে বাড়ছে স্পিন নির্ভরতা

আপডেট সময় ১০:১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫