ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী ছেলেকে কারামুক্তি দেখার তৃষ্ণা রেখেই মারা গেলেন চিন্ময় দাসের মা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন চাহিদার চেয়ে সরবরাহ বেশি, সরবরাহ ব্যবস্থার জটিলতায় সার পাচ্ছেন না কৃষক ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির মাদরাসাছাত্রী! রাজধানীর মহাখালীতে টোবাকো ভবনে ভয়াবহ আগুন নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণ: নতুন জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ জন ধানমন্ডি-২৭ নম্বর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

হারের পর গ্যালারি থেকে শামীম পাটোয়ারীকে গালাগাল!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

এবার শারজায় বাংলাদেশের সমর্থনে যেসব দর্শকরা গ্যালারিতে ছিলেন, তাদের সিংহভাগই প্রবাসী শ্রমিক। মাথার ঘাম পায়ে ফেলে তারা অর্থ উপার্জন করেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন। সেই কষ্টের টাকা জমিয়েই টিকিট কেটে মাঠে এসেছেন খেলা দেখতে। কিন্তু দলের পারফর্মেন্সের করুণ দশায় তারা চরম হতাশ।

আরব আমিরাতের মতো দলের কাছেও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ! গতকাল বুধবার সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে পরাজয়ের পর চটে গিয়েছিলেন শারজার বাংলাদেশি সমর্থকেরা।

ক্রিকেটাররা যখন মাঠ থেকে ড্রেসিংরুমে প্রবেশ করছিলেন, তখন যাচ্ছেতাই গালাগাল করতে শোনা যায় দর্শকদের। এসব কটু কথা সইতে পারেননি শামীম পাটোয়ারী। তিনি ঘুরে দাঁড়িয়ে উল্টো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে থাকেন। এসময় তাকে সরিয়ে নিয়ে যান সতীর্থ তানজিম সাকিব।

ওই ঘটনার ২৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল শামীম নিজেও চরম হতাশ করেছেন। তাকে হার্ডহিটার হিসেবে দেখলেও শেষ ম্যাচে করেছেন ১২ বলে মাত্র ৯ রান! পুরো সিরিজেই শামীম ছিলেন ব্যর্থ। একবারও দুই অংকে যেতে পারেননি। প্রথম ম্যাচে ৬ রানে আউট হয়েছেন, দ্বিতীয় ম্যাচে ছিলেন ৫ বলে ৬ রানে অপরাজিত। তিন ম্যাচে তার মোট রান ২১!

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের ইনানী বনে দেখা মিলল বিরল মেঘলা চিতার, মিলেছে আরও ২১ প্রজাতির বন্যপ্রাণী

হারের পর গ্যালারি থেকে শামীম পাটোয়ারীকে গালাগাল!

আপডেট সময় ১২:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫