ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি মুয়াজ্জিনের তালিকায় নাম না দেওয়ায় ইমামকে হাতুড়িপেটার অভিযোগ যন্তর মন্তর ‘সিজন-টু’ শুরুর হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকের ২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান

জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান শামীমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে চলমান বিতর্কের মধ্যেই নতুন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে “ইসলামী” শব্দটা তুলে দিতে হবে।’

পোস্টে শামীম আরও অভিযোগ করেন, বাংলাদেশে ধর্ম অবমাননার সবচেয়ে বেশি ঘটনা জামায়াত ও তাদের নেতাকর্মীদের মাধ্যমেই ঘটছে। তার দাবি, দলটি ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।

প্রসঙ্গত, গত সোমবার রাতে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। অন্যদিকে জামায়াতে ইসলামী জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনার জেরেই এবার দলটির নাম নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুললেন শামীম হোসেন, যা নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ রাতে খালি চোখে দেখা যাবে পারসেইড উল্কাবৃষ্টি

জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান শামীমের

আপডেট সময় ০৩:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬