ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা স্বামীর ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭৫০ কোটি ডলার, আরও অর্থ চায় পেন্টাগন অত্যাচারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরান ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ফ্রান্সে অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত করলেন স্পেনের রাজকুমারী তেহরানজুড়ে বিস্ফোরণ, ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স অভিযোগ মিথ্যা হলে মানুষটা কলঙ্কমুক্ত হবেন: জামায়াত এমপির ঘটনার তদন্তের দাবি তাসনিম জারার প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপির ড্রাইভার শিক্ষার্থী আন্দোলনে নতুন পাঁচ দফা দাবি রাহুলের

শিক্ষার্থী আন্দোলনে নতুন পাঁচ দফা দাবি রাহুলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিট বা এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের অভিযানের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কংগ্রেস। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে দিল্লি পুলিশ। পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আন্দোলনে পুলিশি অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা, সংসদে এ বিষয়ে আলোচনা এবং শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার দ্রুত সংস্কারের দাবি তোলেন।

রাহুলের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করছে। তিনি বলেন, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের জবাব সরকারকে দিতেই হবে।

অন্যদিকে সরকারের দাবি, তারা এ বিষয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের সমস্যাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কংগ্রেস। একই ধরনের মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংও।

নিট ইস্যুকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন এখন ভারতের অন্যতম বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, সরকার ও বিরোধীদের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা স্বামীর

শিক্ষার্থী আন্দোলনে নতুন পাঁচ দফা দাবি রাহুলের

আপডেট সময় ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬