ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’

ইরান হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

এবার ইরানের বিরুদ্ধে চলমান হামলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এর মাধ্যমে তিনি সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেওয়া নীতিই বহাল রাখলেন। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর গত শুক্রবার উচ্চপর্যায়ের এক বৈঠকে ব্রিটিশ সরকার এ বিষয়ে আলোচনা করে। বৈঠকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া এবং ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি আগের মতোই ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্রগুলোর দাবি, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যান্ডি বার্নহ্যামকে এ সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হলে তিনি তাতে সম্মতি দেন। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা এবং হরমুজ প্রণালির আশপাশের লক্ষ্যবস্তুতে হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান এসব ঘাঁটি ব্যবহার করতে পারবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বামপন্থি দলগুলো এবং লিবারেল ডেমোক্র্যাটদের অভিযোগ, ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাজ্য পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে।

এদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন অ্যান্ডি বার্নহ্যাম। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। অন্যদিকে ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে ফোনালাপকে ইতিবাচক উল্লেখ করে জানান, উত্তর সাগরের তেল, বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং হরমুজ প্রণালির নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মদিনার ইসলামের কথা বলে মাদ্রাসাছাত্রদের পাশে দাঁড়াননি স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী

ইরান হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬