ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

বার্গার খেয়েই পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

দিল্লির চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটি বার্গার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর জেরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র বিজেতা দাহিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে দল।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ‘সংসদ চলো’ কর্মসূচির সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছিল। ঠিক সেই সময় বিজেতা দাহিয়াকে বার্গার খেতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই আন্দোলনের প্রতি তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে।

পরে এক বিবৃতিতে সিজেপি জানায়, দায়িত্বশীল পদে থেকে এমন আচরণ দলীয় নীতি ও আন্দোলনের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাকে মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন বিজেতা দাহিয়া। তার দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। তিনি বলেন, দীর্ঘ সময় কাজ করার পর ক্ষুধা লাগায় তিনি খাবার খেয়েছিলেন। এতে আন্দোলনের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।

দাহিয়া আরও জানান, পদযাত্রা শেষ হওয়ার পর তিনি কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন এবং পরে আবার কর্মসূচিতে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। আন্দোলনের স্বার্থে দল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিও তিনি মেনে নিয়েছেন।

এদিকে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার মধ্যেই বার্গার বিতর্ক এখন দিল্লির আন্দোলনে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

বার্গার খেয়েই পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

আপডেট সময় ০১:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬