ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পের ছবি জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্প! আবার মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী হতে চান নওয়াজ শরিফ অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল নেতানিয়াহুকে ‘স্বাগত নয়’, গ্রেফতার চান মামদানি অবশেষে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন মোদি প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, জড়িতদের কড়া শাস্তির বার্তা মোদির

আজও যন্তর মন্তরে জনস্রোত, বিদেশেও ছড়াচ্ছে আন্দোলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। বুধবার সকাল থেকেই বিক্ষোভস্থলে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমাগম বাড়তে দেখা যায়।

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক হাসপাতাল থেকেও অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, নিরপেক্ষ তদন্ত এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কার।

এদিকে আন্দোলনের প্রভাব এবার ভারতের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। নিউইয়র্ক, সান হোসে, লন্ডন ও ডাবলিনে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলেছেন। এর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুলিশি অভিযানের জন্য ক্ষমা প্রার্থনা, সংসদে এ বিষয়ে আলোচনা এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার।

এরই মধ্যে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেসসহ কয়েকটি বিরোধী দল। একই সঙ্গে সিজেপির নেতারা অভিযোগ করেছেন, তাদের ডিজিটাল যোগাযোগও বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

দিল্লির রাজপথে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু একটি ছাত্র বিক্ষোভ নয়, বরং ভারতের শিক্ষা ব্যবস্থা, সরকারের জবাবদিহি এবং রাজনৈতিক সংকটের বড় আলোচনায় পরিণত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি

আজও যন্তর মন্তরে জনস্রোত, বিদেশেও ছড়াচ্ছে আন্দোলন

আপডেট সময় ০১:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬