ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চুক্তিটি কার্যকর হলে আগামী ৩০ বছর সৌদিকে পরমাণু প্রযুক্তি, যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ওয়াশিংটন পাবে কয়েক হাজার কোটি ডলারের আর্থিক সুবিধা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তির খসড়া মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে। কংগ্রেসের দুই কক্ষে অনুমোদন পেলেই এটি কার্যকর হবে।

চুক্তিটি কার্যকর হলে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে চুক্তির কিছু শর্ত নিয়ে।

কারণ, এতে প্রচলিত ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ এবং আইএইএর অতিরিক্ত পর্যবেক্ষণ প্রটোকল রাখা হয়নি। ফলে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের সুযোগ পেতে পারে।

এ কারণে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ। তাদের আশঙ্কা, কঠোর আন্তর্জাতিক তদারকি না থাকলে ভবিষ্যতে এই কর্মসূচি সামরিক উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারে।

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে সৌদি আরবও একই পথে হাঁটবে। তাই ট্রাম্পের এই অনুমোদিত চুক্তি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

আপডেট সময় ০৪:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬