ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

শিক্ষার্থীদের ওপর হা’ম’লা নিয়ে সংসদে মোদিকে তু’লো’ধো’না আখিলেশের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনা এবার তীব্রভাবে কাঁপাচ্ছে ভারতের পার্লামেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানা করে কঠোর ভাষায় প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান আখিলেশ যাদব। তার অভিযোগ, শিক্ষার্থীদের ওপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন।

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় ভারতের পার্লামেন্টে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান আখিলেশ যাদব। বুধবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ ও এ বিষয়ে বক্তব্য দাবি করেন তিনি।

আখিলেশ বলেন, সরকার যদি শিক্ষার্থীদের কথা না শোনে, তাহলে তারা রাস্তায় নামতেই বাধ্য হবে। তার অভিযোগ, আন্দোলন দমনের নামে বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।

বিশেষ করে নারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, ছাত্রীদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে, অনেককে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে, এমনকি কারও কারও হাত-পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে আখিলেশ প্রশ্ন তোলেন, দেশের মেয়েদের সঙ্গে কি এভাবেই আচরণ করা হবে? তিনি দাবি করেন, এ ঘটনার ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রীকে সংসদে উপস্থিত হয়ে বক্তব্য দিতে হবে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে আখিলেশ বলেন, সংসদে কথা বলার সুযোগ না পাওয়ায় বিরোধীদের বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে যেতে হয়েছে। তিনি জানান, রাহুল গান্ধী ও তিনি শিক্ষার্থীদের কণ্ঠস্বর তুলে ধরতেই সেখানে গিয়েছিলেন।

উল্লেখ্য, ওই বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও আখিলেশ যাদবসহ বেশ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছিল দিল্লি পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

এদিকে বিরোধী দলগুলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করে আসছে। তবে সরকারের দাবি, এনইইটি ইস্যুতে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীরাই আলোচনা বাধাগ্রস্ত করছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার কংগ্রেসসহ কয়েকটি বিরোধী দলের সাংসদরা কালো পোশাক পরে সংসদ অধিবেশনে যোগ দেন, যা চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’

শিক্ষার্থীদের ওপর হা’ম’লা নিয়ে সংসদে মোদিকে তু’লো’ধো’না আখিলেশের

আপডেট সময় ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬