ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এবার মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পুলিশি অভিযানের তীব্র সমালোচনা করে সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছেন।

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নফাঁসের অভিযোগে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। তবে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় অরিজিৎ সিং লেখেন, “এখন তো শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে অরিজিতের বক্তব্যের সমর্থন জানিয়েছেন।

শুধু অরিজিৎ নন, বলিউডের আরও কয়েকজন তারকাও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ এবং সোনাক্ষী সিনহা।

এদিকে সমাজকর্মী সোনম ওয়াংচুকও আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে সরকার ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। তাদের মতে, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান করা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং

আপডেট সময় ০৬:২১:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬