ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

‘শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

দিল্লিতে প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে ঘিরে আন্দোলন আরও উত্তপ্ত হচ্ছে। শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

বুধবার এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশদাতা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। আর তৃতীয় দাবি, পুরো ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।

রাহুলের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বলপ্রয়োগ করে পরিস্থিতিকে আরও জটিল করেছে। তিনি জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রার সময় তাকে আটক করা হয়েছিল। পরে মুক্তি পাওয়ার পর তিনি দাবি করেন, আটকের সময় এক পুলিশ সদস্যও তাকে সরকারবিরোধী মন্তব্য করেছিলেন।

প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, গত এক যুগে ভারতে অন্তত ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ঘটনায় কার্যকর জবাবদিহি বা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়নি।

এদিকে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাক্ষেত্রে অনিয়ম এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় দিল্লিজুড়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। বিরোধী দলগুলো সরকারের জবাবদিহি দাবি করলেও, সরকার বলছে তারা বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’

‘শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে হবে’

আপডেট সময় ০৬:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬