ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের, তেলের দামে বড় পতন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ১১টা ০৮ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা প্রায় ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে অবস্থান করে।

এর আগে ইরানের হামলার জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গিয়েছিল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাই মূল্যবৃদ্ধির প্রধান কারণ ছিল বলে বিশ্লেষকদের ধারণা।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা বাজারে সরবরাহ ঝুঁকি কমার ইঙ্গিত দিয়েছে। ফলে বিনিয়োগকারীদের উদ্বেগ কমে গিয়ে তেলের দামে তাৎক্ষণিক পতন দেখা গেছে।

তবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন বাজার বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

ইরানে জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের, তেলের দামে বড় পতন

আপডেট সময় ০৭:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬