ইরান থেকে ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera। মঙ্গলবার (২৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে হামলার আশঙ্কা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ Kuwait-এও। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দেশটিতে দুবার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করতে কাজ করছে। মাঝআকাশেই এসব হামলা প্রতিরোধ করা হওয়ায় বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়।
পরিস্থিতির প্রেক্ষিতে দেশটির কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট 




















