ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘মিথ্যা মামলায় হয়রানি’র অভিযোগে দুদকের সাবেক চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘মিথ্যা মামলায়’ হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক মহাপরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ২২ মে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এই মামলাটি দায়ের করেন শিবগঞ্জ উপজেলার মোকামতলার চাঁদপুর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক মহাপরিচালক জিয়াউদ্দীন আহম্মেদ ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগের ভিত্তিতে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলা দায়ের করেছিলেন। এতে খালেদা জিয়া, তারেক রহমানসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হয়রানি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, “এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত মামলা। সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতিপক্ষকে হেয় করতে এটি করা হয়। দুদকের কর্মকর্তারাও এতে অনৈতিকভাবে সহযোগিতা করেছেন।”

মামলাটি আমলে নিয়ে বিচারক মো. মেহেদী হাসান বগুড়া সদর থানার ওসিকে তদন্ত করে আগামী ১০ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

খালেদা জিয়া ও তারেক রহমানকে ‘মিথ্যা মামলায় হয়রানি’র অভিযোগে দুদকের সাবেক চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫