“খেলা শেষ হয়নি”: পারমাণবিক কেন্দ্রে হামলার পর হুঁশিয়ারি ইরানি শীর্ষ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
রোববার ভোরে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ভয়াবহ বিমান হামলা চালায়। মার্কিন সামরিক সূত্রের দাবি, এসব কেন্দ্রে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে এই আঘাতের পরও ইরানের পক্ষ থেকে দৃঢ় বার্তা এসেছে যে, এটি কোনোভাবেই ‘শেষ খেলা’ নয়।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানী বলেছেন, “পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমনটি ধরেও নিলেও, খেলা শেষ হয়নি। সমৃদ্ধকরণকৃত উপাদান, স্বতন্ত্র জ্ঞান এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি অক্ষুন্ন থাকবে। চমকও অব্যাহত থাকবে।”

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এই বক্তব্য প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করছিলেন শামখানী। এই অবস্থানে থাকা একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিকের এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, আঘাত সহ্য করেও ইরান প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে।