ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

শাড়ি কিনে না দেওয়ায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় দাম্পত্য কলহ। সেই বিরোধই শেষ পর্যন্ত গড়ায় মর্মান্তিক পরিণতিতে। ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় স্বামীকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আঘাত এবং পরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত সুনীতাদেবী হরেরাম সিংহ বিহারের রোহতাস জেলার বাসিন্দা। পুলিশ জানায়, গত ১৯ জুলাই থানের বাদলাপুর পূর্ব এলাকার বাসায় শাড়ি কেনা নিয়ে স্বামী হরেরাম কিশুনজি সিংহের সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, তখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

ঘটনার পর সুনীতাদেবী পুলিশকে জানান, স্বামীর মৃত্যু দুর্ঘটনাজনিত। সেই তথ্যের ভিত্তিতে প্রথমে অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে তদন্তের মোড় ঘুরে যায়।

পরে নিহতের স্বজন ও বাড়ির মালিকের বক্তব্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে সুনীতাদেবীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করা হলে তাকে ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’

শাড়ি কিনে না দেওয়ায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে হত্যা

আপডেট সময় ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬