ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুইশ’র বেশি চেকপোস্ট

আমরা তেল বিক্রি করতে না পারলে অন্যরাও পারবে না: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর উপসাগরীয় অঞ্চলের তেল বাণিজ্য নিয়ে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে এ অঞ্চলের অন্য কোনও দেশও তেল বিক্রি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও অবকাঠামোই নিরাপদ থাকবে না।

তিনি বলেন, ‘আমরা তেল বিক্রি করতে না পারলে, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না গালিবাফ আরও বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলেকোনও অবকাঠামোই নিরাপদ থাকবে না।তিনি দাবি করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে হলে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকতে পারবে না। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরবে না। এ কথা ইরান আগেও একাধিকবার জানিয়েছে।

ট্রাম্পের নতুন হুমকির কয়েক ঘণ্টা পর তার পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হলো। ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালিতে যখনই তেহরান কোনও বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে, তখনই যুক্তরাষ্ট্র ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে। ইরান বারবার বলেছে, তাদের নতুন সামুদ্রিক ব্যবস্থাপনার আওতায় তেহরানের সঙ্গে সমন্বয় করলে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ থাকবে। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে এ কৌশলগত নৌপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে তেহরান।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফেব্রুয়ারিতে ইরানযুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এবং এ কৌশলগত নৌপথে চলাচল নিয়ে বিরোধের জেরে প্রণালিটি আঞ্চলিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক

আমরা তেল বিক্রি করতে না পারলে অন্যরাও পারবে না: ইরান

আপডেট সময় ১১:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬