ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তের প্রতিবেদন প্রকাশ সাগরকন্যা কুয়াকাটায় দেখা মিলছে ঝিনুকের ‘সাদা গালিচা’, মুগ্ধ পর্যটকরা এবার ক্ষমতায় আসতে চেয়েছে, বেহেশতের কথা বলে: বিরোধী দলের উদ্দেশ্য এ্যানি অবশেষে নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর জুলাই থেকেই জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই ১০ বছরের শিশুকে গণধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুইশ’র বেশি চেকপোস্ট

লোহিত সাগরে সৌদি জাহাজে হুতিদের নতুন হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

লোহিত সাগরে আবারও উত্তেজনা। সৌদি আরবগামী দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসার আল্লাহ, বা হুথিরা। তাদের দাবি, সৌদির ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ অমান্য করায় জাহাজ দুটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

হুথিদের আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, এনসেলিয়া এবং লায়লা নামের দুটি ট্যাংকারে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। হামলার ফলে উভয় জাহাজে আগুন ধরে এবং আরও প্রায় ১০টি জাহাজকে গন্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হয় বলেও দাবি করে গোষ্ঠীটি।

তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে সৌদি আরব এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার পর সেখানে আগুন লাগে। নাবিকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

বিশ্লেষকদের মতে, সর্বশেষ এ হামলা লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচলের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও জোরালো হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক

লোহিত সাগরে সৌদি জাহাজে হুতিদের নতুন হামলা

আপডেট সময় ১১:০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬